ads

মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খালেদার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ : ইট পাটকেল নিক্ষেপ-গাড়ী ভাংচুর

খবর টি পড়েছেন : ১৯০
খালেদার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ : ইট পাটকেল নিক্ষেপ-গাড়ী ভাংচুর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : কারাবন্দি খালেদার মুক্তির দাবিতে বিএপির বিক্ষোভ চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা। ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে হঠাৎ করে হাইকোর্টের সামনে সড়কে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। ওইসময় তারা বিক্ষোভে ফেটে পড়েন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

Shamol Bangla Ads

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে সংগঠিত হয়ে সুপ্রিম কোর্টের সামনে এসে অবস্থান নেন। ওইসময় তারা খালেদা জিয়ার মুক্তি চাই মুক্তি চাই স্লোগান দিচ্ছিল। তারা সড়কে বিক্ষোভ করার সময় পুলিশ এসে বাধা দেয়। এরপরই পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। কিছুক্ষণ ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ওই এলাকায় কয়েকটি গাড়ি ভাংচুর করে।
পরে পুলিশ আরও মারমুখী হলে বিএনপি নেতাকর্মীরা ফের প্রেসক্লাবের দিকে চলে যায়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে দেয়া বক্তৃতায় বিএনপি নেতারা খালেদা জিয়ার দ্রুত মুক্তি দাবি করে। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয়। বক্তারা নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার নিন্দা জানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লাইফ সাপোর্টে চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান পরবর্তী সংবাদ পদ্মাসেতুর আড়াই কিলোমিটারেরও বেশি দৃশ্যমান

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads