ads

সোমবার , ২৫ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজনীতি করতে গেলে খুব ক্লোজ মানুষও আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে : জিএম কাদের

খবর টি পড়েছেন : ৩৩১
রাজনীতি করতে গেলে খুব ক্লোজ মানুষও আমার বিরুদ্ধে দাঁড়াতে পারে : জিএম কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিদিশা ও তার ছেলে এরিকের গত কয়েকদিনের বিভিন্ন অভিযোগের জবাবে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, আমি কাঁদা ছোঁড়াছুড়ি করছিনা, আমি রাজনীতি করি। রাজনীতি করতে গেলে শতভাগ মানুষের সমর্থন পাওয়া যায় না। রাজনীতি করতে গেলে অনেক সময় বাইরের মানুষও আমার জন্য জীবন দিবে, আবার খুব ক্লোজ মানুষও আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে। এটা পৃথিবীর ইতিহাসে সবসময় ছিল এবং আছে। রবিবার জাপা চেয়ারম্যান তার বনানী কার্যালয়ে একটি যোগদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই সম্পর্কিত এক প্রশ্নের জবাবে একথা বলেন।
এ প্রসঙ্গে জিএম কাদের বলেন, আমাকে নিয়ে কে কি বলেলো, তা নিয়ে ভিষণভাবে মগ্ন থাকলে, দেশের জন্য, জাতির জন্য কাজ করা আমার জন্য সম্ভব হবে না। আমি সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও মানুষের জন্য কাজ করে যাচ্ছি, দেশের মানুষও আমাকে সেভাবেই গ্রহণ করেছে আশা করছি। সাধারণভাবে ভালো কাজ করতে গেলে, কিছু মানুষ বাধা সৃষ্টি করবে, সেগুলো আমরা যথাযথ ভাবে নিষ্পত্তি করবো।

Need Ads
পূর্ববর্তী সংবাদ খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার পরবর্তী সংবাদ বিশ্বে সবচেয়ে বেশি বায়ু দূষণ বাংলাদেশে

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads