ads

রবিবার , ২৪ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘পরিচ্ছন্ন ভাবমূর্তির শিক্ষিত মানুষের হাতে নেতৃত্ব তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী’

খবর টি পড়েছেন : ১৭৯
‘পরিচ্ছন্ন ভাবমূর্তির শিক্ষিত মানুষের হাতে নেতৃত্ব তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী’
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : যুবলীগের সম্মেলন যে প্রক্রিয়ায় হয়েছে অবশ্যই তার প্রতিফলন আওয়ামী লীগের আসন্ন সম্মেলনে দেখা যাবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। রবিবার সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দপ্তরে ওমানের রাষ্ট্রদূত তাঈদ সেলিম আব্দুল্লাহ আল আলাউই এর সৌজন্য সাক্ষাৎ শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের পরিবার পরিচালিত হয়। সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের অনেকগুলো সম্মেলন এরইমধ্যে হয়েছে। প্রত্যেকটি সম্মেলনের মাধ্যমে যাদের হাতে নেতৃত্ব দেওয়া হয়েছে তারা সবাই স্বচ্ছ ভাবমূর্তির সৎ ও ভালো মানুষ। এর মাধ্যমে রাজনীতিকে যারা কলুষিত করতে চান এবং রাজনীতিতে দুর্বৃত্তায়নের যে প্রক্রিয়া জিয়াউর রহমান শুরু করেছিলেন, খালেদা জিয়া ও এরশাদ যেটির ষোলকলা পূর্ণ করেছিলেন, সেই চক্র থেকে বের করে এনে পরিচ্ছন্ন ভাবমূর্তির শিক্ষিত মানুষের হাতে নেতৃত্ব তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। এটি রাজনীতি ও দেশের জন্য মঙ্গল। একইসঙ্গে অন্য দলগুলো এটি থেকে শিক্ষা নেবে বলেও আশা প্রকাশ করেন
বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবাদের ভাষা দিনের পর দিন জনগণকে জিম্মি করা নয়। এটি খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি করেছে। প্রতিবাদের ভাষা মানুষের উপর বোমা নিক্ষেপ নয়। তারা যদি আগের ভুলপথ আবার অনুসরণের চেষ্টা করে, প্রথমত জনগণ সেই সুযোগ তাদের দেবে না। এরপরও যদি তারা চেষ্টা করে এখন যে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে, তারা জনবিচ্ছিন্ন নির্জনদ্বীপের বাসিন্দা হয়ে যাবে, সেক্ষেত্রে রাজনীতির মাঠে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অ্যাপের মাধ্যমে কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার পরবর্তী সংবাদ খালেদা জিয়ার জামিন শুনানি বৃহস্পতিবার

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads