ads

শনিবার , ৯ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোংলা-পায়রায় ১০, চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত

খবর টি পড়েছেন : ১৭৮
মোংলা-পায়রায় ১০, চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যমালবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ঘণ্টায় দেড়শ কিলোমিটারের বেশি শক্তি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সন্ধ্যা নাগদ পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করতে পারে। আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস ওই তথ‌্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

আবহাওয়া অধিদপ্তর সর্তক করে বলেছে, ‘ঘূর্ণিঝড় বুলবুল যখন উপকূলে আঘাত হানবে, তখন জোয়ার থাকবে। তাই জলোচ্ছ্বাস স্বাভাবিকের চেয়ে বেশি উঁচু হবে।’ আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস বলেন, ‘ঘূর্ণিঝড়টি যখন উপকূল অতিক্রম করবে তখন জোয়ার থাকবে। ফলে স্বাভাবিকের চেয়ে ৫-৭ ফুট বেশি উচ্চতার ঢেউ থাকবে। জোয়ার শুরু হবে বিকেল ৫টা থেকে, পিক টাইম হবে রাত ৯টা। সুন্দরবন অনেকটাই প্রোটেক্ট করবে। তবে বাতাসের গতিবেগ থাকবে অনেক।’
আবহাওয়া অধিদপ্তর জানায়, দুপুর ১২টায় বুলবুল মোংলা সমুদ্রবন্দর থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৩৫ কিমোমিটার দক্ষিণ-পশ্চিমে, চট্টগ্রাম থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসহ ৯ উপকূলীয় জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ১৬ ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ: মোজাম্মেল হক পরবর্তী সংবাদ বাবরি মসজিদের জায়গায় হবে রামমন্দির : ঐতিহাসিক রায়ে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads