ads

শনিবার , ৯ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ: কাদের

খবর টি পড়েছেন : ১৫৩
ঘূর্ণিঝড় মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ: কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবিলায় দলীয়ভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার নির্দেশে তা করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোকেও ঘূর্ণিঝড় মোকাবিলায় কাজ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তার নির্দেশে সর্বস্তরের নেতাকর্মীরা উপকূলীয় এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছেন। জনগণকে সঙ্গে নিয়েই এ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করছেন তারা। তিনি আরও বলেন, দলের পক্ষ থেকে সব উপকূলীয় জেলায় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নেতাকর্মীরা সার্বক্ষণিক মাঠে থেকে জানমাল রক্ষা ও জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি মোকাবিলায় জনগণকে সার্বিক সহযোগিতা দিচ্ছেন। দলীয়ভাবে মেডিকেল টিম প্রস্তুত রাখা হচ্ছে। টিমের কর্মীরা জরুরি ত্রাণ পৌঁছানোর কাজ করবেন। এ নিয়ে জনগণকেও সতর্ক থাকতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সার্বক্ষণিক উপকূলীয় অঞ্চলের খোঁজখবর রাখছেন। দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন তারা। কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ উপকমিটির নেতারা সারাদেশের তৃণমূলে সমন্বয় করছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে মাহবুবউল আলম হানিফ, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ড. আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, হারুনুর রশিদ, প্রকৌশলী আবদুস সবুর, দেলোয়ার হোসেন, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অ্যাডভোকেট আজমতউল্লাহ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাবরি মসজিদের জায়গায় হবে রামমন্দির : ঐতিহাসিক রায়ে… পরবর্তী সংবাদ মসজিদের জায়গায় মন্দির কোন যুক্তিতে : ভারতের সাবেক…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads