ads

বৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সংসদ ভবনে খোকার জানাজা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৯২
সংসদ ভবনে খোকার জানাজা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠিত এই জানাজায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপির নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সংসদ ভবনে জানাজা শেষে খোকার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় দেশে পৌঁছায় সাদেক হোসেন খোকার মরদেহ। সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে মৃত্যুবরণ করেন সাদেক হোসেন খোকা। সে দিন রাতে এশার নামাজের পর যুক্তরাষ্ট্রের কুইন্সের জ্যামাইকা মুসলিম সেন্টারে প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তার।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২০ হাজার কোটি টাকা ব্যয়ে সম্প্রসারিত হচ্ছে শাহজালাল… পরবর্তী সংবাদ জাসদের এমপি মঈন উদ্দীন খান বাদল আর নেই

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads