ads

বুধবার , ১৬ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

২২ অক্টোবর সোহরাওয়ার্দীতে সমাবেশের ঘোষণা ঐক্যফ্রন্টের

খবর টি পড়েছেন : ১৫৪
২২ অক্টোবর সোহরাওয়ার্দীতে সমাবেশের ঘোষণা ঐক্যফ্রন্টের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আগামী ২২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। একই সঙ্গে গণস্বাক্ষর কর্মসূচিও পালন করবে তারা। তবে এর দিনক্ষণ এখনও নির্ধারণ হয়নি।বুধবার বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে ফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ড. কামাল হোসেন বলেন, দেশের অবস্থা নিয়ে তারা সবাই উদ্বিগ্ন, দেশের মানুষও উদ্বিগ্ন। সম্প্রতি অনেক রকমের ভয়াবহ ঘটনা ঘটেছে। বিশেষ করে আবরার হত্যার ঘটনা, যেটা সবাই দেখেছে। ইচ্ছাকৃতভাবে একজন মেধাবী ছেলেকে মেরে ফেলা হয়েছে। এটা জঘন্য ব্যাপার।
এ ধরনের খারাপ ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করবেন। গত ১৩ অক্টোবর পুলিশের বাধায় তারা শোকর‌্যালি করতে পারেননি। সে ক্ষেত্রে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি পাবেন কি-না এমন প্রশ্নে ড. কামাল বলেন, অনুমতি না দেওয়া হলেও তাদের করে যেতে হবে। দেখা যাক। তখন অবস্থা বুঝে সিদ্ধান্ত নিতে হবে, কাজ করতে হবে। তবে এটা জানা দরকার, জনসভার অনুমতি না দেওয়া মানে সরকার সংবিধানকে লঙ্ঘন করছে। সংবিধানে সভা-সমিতি করার, বক্তব্য দেওয়ার মৌলিক অধিকার আছে। যদি এ ধরনের সংবিধান লঙ্ঘন শুরু করা হয়, তাহলে দেশের মানুষের উচিত সরকারকে ঘাড় ধরে বের করে দেওয়া।
এর আগে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ফ্রন্টের কর্মসূচি ঘোষণা করে বলেন, আবরার হত্যার প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে গণস্বাক্ষর অভিযান করা হবে। এর ফরমেট কী হবে তা ফ্রন্টের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এ ক্যাম্পেইনটা অনেকটা তার বাবা শাহ এএমএস কিবরিয়া হত্যার প্রতিবাদে করা হয়েছিল। রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর- এ মডেলে তৈরি করা হচ্ছে। এই গণস্বাক্ষর অভিযানের পর বড় ডিসপ্লে করা হবে ঢাকাসহ অন্যান্য বড় শহরে। এর দিনক্ষণ পরে জানানো হবে বলেও তিনি জানান।
ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, তানিয়া রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশের (একাংশ) সভাপতি নুরুল আমিন ব্যাপারী, গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, মোশতাক হোসেন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, ডা. জাহেদ উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পরবর্তী সংবাদ বিএনপি সরকারের রেল বন্ধের সিদ্ধান্ত ছিল দেশের জন্য…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads