ads

রবিবার , ১৩ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাবি ‘খ’ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

খবর টি পড়েছেন : ১৮৩
ঢাবি ‘খ’ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাসের হার ২৩ দশমিক ৭২ শতাংশ। ১৩ অক্টোবর রবিবার দুপুরে ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে ওই ফল প্রকাশ করেন।

Shamol Bangla Ads

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪২ হাজার ৯৫৪ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এদের মধ্যে দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ১০ হাজার ১৮৮ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। শুধুমাত্র এমসিকিউতে পাস করেন ১৮ হাজার ৫৮১ যার শতকরা হার ২৩ দশমিক ৭২।

‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফল মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও জানা যাবে। মোবাইলে ফোনের যে কোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Kha স্পেস (ভর্তি পরীক্ষার রোল নম্বর) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd থেকে ফলাফল জানা যাবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি নেতা মেজর হাফিজ গ্রেপ্তার পরবর্তী সংবাদ নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads