ads

রবিবার , ১৩ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গায়িকা থেকে নায়িকা সুবাহ

খবর টি পড়েছেন : ৬১৭
গায়িকা থেকে নায়িকা সুবাহ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : সুবাহ। মৌলিক গান দিয়ে সঙ্গীতাঙ্গনে যাত্রা শুরু তার। গেল পহেলা বৈশাখে প্রকাশ হয় তার প্রথম গান। সেটি বেশ আলোচিত হয়। সেই গানের ভিডিও থেকেই ছড়ায় নাম। ডাক পান চলচ্চিত্রে। এবার সেখানে নিজেকে প্রমাণ করার পালা। সুবাহ অভিনীত ২ টি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হল-দেওয়ান নাজমুল পরিচালিত ‘তোরে কত ভালোবাসি’ ও মোহাম্মদ আসলামের ‘সমাধান’। সুবাহ আশায় বুক বেঁধেছেন ছবিগুলো দিয়ে নিজেকে পরিচিত করে তুলতে পারবেন তিনি সবার মাঝে।
ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, নায়িকা হবেন। আলো ছড়াবেন রুপালি পর্দায়। একটা সময় গায়িকা হয়ে শোবিজে পা রাখলেন। তখন নায়িকা হওয়ার স্বপ্নটা কেন যেন বেশ দূরেরই মনে হতো।
সময়ের স্রোতে ভাগ্যদেবী মুখ তুলে চেয়েছেন শাহ হুমায়রা সুবহার। স্বপ্নপূরণ এখন কেবলই সময়ের অপেক্ষা। খুব শিগগির তাকে নায়িকা হিসেবে দেখা যাবে ঢাকাই সিনেমায়।
তিনি নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চান। সেই প্রত্যাশা জানিয়ে সুবাহ বলেন, ‘অনেকদিনের লালিত স্বপ্ন পূর্ণ হতে চলেছে। সিনেমায় অভিষেকের অপেক্ষায় রয়েছি। তবে আমি চাই ভিন্নধর্মী কিছু কাজ। যেগুলো সব শ্রেণির দর্শককে মুদ্ধ করবে। এমন কিছু চরিত্রে কাজ করতে চাই যেখানে বেঁচে থাকা যায় দর্শকের মনে চিরকাল।
হুমায়রা সুবাহ আরও বলেন, ‘আমার মতো অনেকেই এখানে কাজ করতে আসছেন বুক ভরা স্বপ্ন নিয়ে। কিন্তু দাঁড়াতে পারছেন খুব কম। কিন্তু আমি নিজেকে প্রমাণ করতে চাই। কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি তা জয় করবো, ইনশাআল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য বাড়ি তৈরি করে দেওয়া… পরবর্তী সংবাদ আবরারের খুনিদের সর্বোচ্চ শাস্তি হবে : প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads