ads

শনিবার , ১২ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ রবিবার

খবর টি পড়েছেন : ২০২
ঢাবি ‘খ’ ইউনিটের ফল প্রকাশ রবিবার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৯-২০ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল ১৩ অক্টোবর রবিবার দুপুর ১টায় প্রকাশ করা হবে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে ওই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

Shamol Bangla Ads

‘খ’ ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ ছাত্রছাত্রীরা উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া, আবেদনকারীরা যেকোনো অপারেটরের (গ্রামীনফোন ব্যতীত) মোবাইল ফোন থেকে DU Kha কোড টাইপ করে ১৬০২১ নম্বরে send করে ফিরতি sms-এ পেতে পারবেন পরীক্ষার ফল।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর শুক্রবার খ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে মোট ৭২টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এ বছর ‘খ’ ইউনিটে ২৩৭৮টি আসনের বিপরীতে পরীক্ষা দিয়েছেন ৪৫,০১৮ জন শিক্ষার্থী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ট্রেনের ব‌গি লাইনচ্যুত, কিশোরগঞ্জ-ময়মন‌সিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ পরবর্তী সংবাদ মহিলা শ্রমিক লীগের নয়া সভাপতি সুরাইয়া, সম্পাদক সাথী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads