ads

বুধবার , ৯ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৪ বছরেও চালু হয়নি ময়মনসিংহের গুরুত্বপূর্ণ ২৬টি বিভাগীয় অফিস

খবর টি পড়েছেন : ৩৯৪
৪ বছরেও চালু হয়নি ময়মনসিংহের গুরুত্বপূর্ণ ২৬টি বিভাগীয় অফিস
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:
বিভাগীয় পর্যায়ের মনিটরিং ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে সংশ্লিষ্ট দপ্তরসহ সর্বস্তরের মানুষ

ময়মনসিংহ প্রতিনিধি ॥ দেশের অষ্টম ময়মনসিংহ বিভাগ প্রতিষ্ঠার ৪ বছর পূর্ণ হচ্ছে আগামী ১৩ অক্টোবর। বিভাগের বয়স ৪ বছর হলেও এখনো ২৬টি অধিদপ্তরের কার্যক্রম চলছে এখনো ঢাকা বিভাগের অধীনে। ওইসব দপ্তরগুলো পূর্বতন ঢাকা বিভাগের সাথে থাকলেও পূর্বের বিভাগের কোনো মনিটরিং কার্যক্রম নেই বললেই চলে। ফলে সরকার প্রদত্ত নানা উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে জোরদার মনিটরিং এবং সরকারি সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এখনো ২৬টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের গুরুত্বপূর্ণ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তার পদ সৃজন ও পূরণসহ অফিস চালু হয়নি। যার কারণে ওইসব দপ্তরের বিভাগীয় পর্যায়ের কর্মকান্ড থেকে বঞ্চিত হচ্ছে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ সেবাগ্রহিতা সর্বস্তরের মানুষ। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের সূত্রমতে কিছু আঞ্চলিক অফিসসহ ইতিমধ্যেই অধিকাংশ বিভাগীয় কর্মকর্তার অফিস চালু হয়েছে। চালু না হওয়া বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের পদায়নের ব্যাপারে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বার বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানালেও এখনো তা পূরণ হচ্ছেনা। অবিলম্বে সকল মন্ত্রণালয় ও অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের অফিস চালু এবং কর্তাকর্তাদের পদ সৃজন ও পদায়ন করার জন্য ময়মনসিংহ বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি বর্ষিয়ান আইনজীবী অ্যাডভোকেট আনিসুর রহমান খান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সবিশেষ অনুরোধ জানিয়েছেন।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অফিস সূত্রে জানা গেছে, চালু না হওয়া ২৬টি বিভাগীয় পর্যায়ের অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস ও পদগুলো হলো ময়মনসিংহ মেট্রোপলিটন পুলিশ (এমএমপি), তত্ত্বাবধায়ক প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, জনস্বাস্থ্য অধিদপ্তর, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, খাদ্য অধিদপ্তর, বিভাগীয় সরকারি গণ-গ্রন্থাগার, উপ-পরিচালক গণযোগাযোগ অধিদপ্তর, সহকারি প্রধান স্থপতি, বিভাগীয় কার্যালয়, স্থাপত্য অধিদপ্তর, নগর উন্নয়ন অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, উপ-প্রধান তথ্য অফিসার, তথ্য অধিদপ্তর (পিআইডি), উপ-পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়, উপ-পরিচালক, কৃষি বিপনন অধিদপ্তর, সহকারী পরিচালক বিভাগীয় কার্যালয়, ঔষধ প্রশাসন অধিদপ্তর, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার, বীজ প্রত্যয়ন এজেন্সী, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, উপ-পরিচালক, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড, সহকারী পরচালক বিভাগীয় কার্যালয়, বস্ত্র অধিদপ্তর, আবহাওয়াবিদ বিভাগীয় কার্যালয়, আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন, প্রধান বন সংরক্ষক, বন অধিদপ্তর, আঞ্চলিক পরিচালক, বিভাগীয় কার্যালয়, প্রতœতত্ত্ব অধিদপ্তর, উপ-পরিচালক, বিভাগীয় কার্যালয়, বিআরটিএ, উপ-পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পরিচালক, রপ্তানী উন্নয়ন ব্যুরো বাংলাদেশ, যুগ্ম-নিবন্ধক, আমদানী ও রপ্তানী যুগ্ম নিবন্ধকের কার্যালয়, পরিদর্শক, বিভাগীয় কার্যালয়, বিস্ফোরক অধিদপ্তর, সিস্টেম এলালিস্ট, বিভাগীয় কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরসহ ইত্যাদি।
গত এক বছরে দুদক, এলজিইডি, গণপূর্ত অধিপ্তর, ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, উপ-ভূমি সংস্কার কমিশনার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, কারা অধিদপ্তর, বিআরটিসি ডিপো’র ম্যানেজার আপরেশন, শ্রম অধিদপ্তরের যুগ্ম-পরিচালক, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিএসটিআইসহ ১২টি অফিসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা যোগদান করেছেন এবং ওইঅফিসগুলোতে বিভাগীয় কার্যক্রম শুরু হয়েছে।
উপমহাদেশের অন্যতম বৃহৎ জেলাকে বিভাগ প্রতিষ্ঠার লক্ষে দীর্ঘ ২৬ বছর আন্দোলনের প্রেক্ষিতে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১৩ অক্টোবর ময়মনসিংহকে বাংলাদেশের অষ্টম প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠা করেন। প্রাচীন ময়মনসিংহ জেলা প্রতিষ্ঠিত হয় ১৭৮৭ সালের ১ মে এবং ঢাকা বিভাগ প্রতিষ্ঠা লাভ করে ১৮২৯ সালে । ঢাকা বিভাগ প্রতিষ্ঠার ১৮৬ বছর পর বাংলাদেশের জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলা নিয়ে অষ্টম প্রশাসনিক বিভাগ হয় ময়মনসিংহ। এ বিভাগের এর আয়তন ১০,৪৮৫ বর্গকিলোমিটার ও জনসংখ্যা ১ কোটি ১৪ লাখ ৪৭ হাজার ৫৮৩ জন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আবরার হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জাতিসংঘের পরবর্তী সংবাদ ‘‌বাংলাদেশের স্বার্থ শেখ হাসিনা বিক্রি করবে, তা হতে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads