ads

শনিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গুটিকয়েক লোকের দায়ভার আওয়ামী লীগ নেবে না : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৪৯
গুটিকয়েক লোকের দায়ভার আওয়ামী লীগ নেবে না : ওবায়দুল কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : গুটিকয়েক লোকের দায়ভার আওয়ামী লীগ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা বিএনপি ও ফ্রিডম পার্টির লোকদের আওয়ামী লীগে এনেছেন কিংবা অনুপ্রবেশে সহায়তা করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। শনিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদককারবারিদের বিরুদ্ধে শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়েছে। শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরেও শুরু হচ্ছে। গুটিকয়েক লোকের কারণে দলের অপকর্মের দায়ভার আওয়ামী লীগ নেবে না।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত আছেন উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমীর হোসেন আমু, মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, নুরুল ইসলাম নাহিদ, যুগ্ন সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, মহিবুল চৌধুরী নওফেল, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় এবং দলটির অঙ্গ সংগঠনের নেতারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আজ শুভ মহালয়া পরবর্তী সংবাদ ২ অক্টোবর বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সেবা উদ্বোধন করবেন…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads