ads

রবিবার , ২২ সেপ্টেম্বর ২০১৯ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বাস-সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২২, ২০১৯ ৮:৪১ অপরাহ্ণ

নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে বিল্লাল হোসেন (৪০) নামে সিএনজি ড্রাইভার নিহত ও সিএনজিতে থাকা আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। ২২ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় উপজেলার গণপদ্দী ইউনিয়নের চিথলিয়া এলাকায় ঢাকা-শেরপুর মহাসড়কে ওই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল সদর থানাধীন ভীমগঞ্জ বটতলা গ্রামের সামছুল হকের ছেলে। আহতরা হচ্ছেন নকলা উপজেলার চন্দ্রকোনা এলাকার হাবিবুর রহমান (৫৫), বাছুরআলগা গ্রামের হালিমা আক্তার (২৫), জামালপুর সদর উপজেলার মেহেদী হাসান (২২)। বাকি ১ জনের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী এফ.জেড লাইন নামে একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিক্সার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে ড্রাইভার বিল্লাল হোসেন ঘটনাস্থলেই মারা যায়। সেইসাথে আহত হয় সিএনজি অটোরিক্সার ৫ জন যাত্রী। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক বাস ও সিএনজিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পলাতক রয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!