ads

বুধবার , ১১ সেপ্টেম্বর ২০১৯ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ১১, ২০১৯ ৩:৫২ অপরাহ্ণ

জাহাঙ্গীর হোসেন, নকলা (শেরপুর) ॥ চলতি অর্থবছরে খরিপ-২ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের নকলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত ওই সার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, কৃষক লীগের আহবায়ক আলমগীর আজাদ, যুগ্ম আহবায়ক আব্দুল মন্নাফ খান, যুবলীগের আহবায়ক রফিকুল ইসলাম সোহেল প্রমুখ। অনুষ্ঠানে উপকারভোগী ৩৫০ জন কৃষকের মাঝে মাথাপিছু ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়। ওইসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!