ads

সোমবার , ৯ সেপ্টেম্বর ২০১৯ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাষ্ট্রপতি দেশে ফিরেছেন

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ৯, ২০১৯ ১:৩৩ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানান রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ। খবর বাসসের
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন, ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ডেভরিম ওজতুর্ক, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রাবার্ট চ্যাটারসন ডিকসন, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের আইজি, জননিরাপত্তা বিভাগের সচিব, কেবিনেট ডিভিশনের সচিব (সমন্বয় ও সংস্কার), পররাষ্ট্র সচিব (মেরিটাইম) এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিমানবন্দরে স্বাগত জানান।
এর আগে রাষ্ট্রপতি রোববার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৬টা ৪০ মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম এবং লন্ডনে বাংলাদেশ মিশনের সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি আব্দুল হামিদ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। গত ৩১ আগস্ট চোখের চিকিৎসা ও সাস্থ্য পরীক্ষার জন্য তিনি লন্ডনে যান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!