ads

মঙ্গলবার , ৩ সেপ্টেম্বর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরিষাবাড়ীতে কৃষককে জবাই করে হত্যা

খবর টি পড়েছেন : ২৯০
সরিষাবাড়ীতে কৃষককে জবাই করে হত্যা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের সরিষাবাড়ীতে কৃষক আবুল কালাম (৫০)কে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের উচচ গ্রামে বিল পাড়ের ব্রিজ পাড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবুল কালাম উপজেলার উচ্চ গ্রামের মৃত মাজম আলী চৌকিদারের ছেলে।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) বলেন, সোমবার দিবাগত রাত ৯ টার দিকে মোবাইল ফোন পেয়ে ঘর থেকে বের হবার পর ফেরেনি। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের উচচ গ্রামে বিল পাড়ের ব্রিজ পাড় এলাকার চারণভূমিতে থেকে লাশ উদ্ধার করে পুলিশ। জানাজানি হবার পর স্বজনরা লাশ সনাক্ত করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনার মামলার প্রস্তুতি চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাংলাদেশ দশ বছর ধরে প্রবৃদ্ধিতে শীর্ষে : অর্থমন্ত্রী পরবর্তী সংবাদ ব্রহ্মপুত্র খননে মাটি ফেলা নিয়ে বিপত্তি ॥ ঠিকাদারী…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads