ads

সোমবার , ২ সেপ্টেম্বর ২০১৯ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেলে জোড়া গোলে হার এরালো রিয়াল

শ্যামলবাংলা ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০১৯ ২:০৯ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : জোড়া গোলে রিয়াল মাদ্রিদকে রক্ষা করেছেন বেল। কিছুদিন আগেও গ্যারেথ বেলের ভবিষ্যৎ নিশ্চিত ছিল না দলটিতে। সেই তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে মান বাঁচিয়েছে রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়া লস ব্লাঙ্কোসদের হারের লজ্জা থেকে উদ্ধার করেছেন ২ গোল করে। তাতে ভিয়ারিয়ালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে রিয়াল।

Shamol Bangla Ads

অবশ্য বেলের শেষটা স্বস্তিদায়ক ছিল না। ২ হলুদ কার্ডের দরুণ মাঠ ছেড়ে যেতে হয়েছে ইনজুরি সময়ে।

রিয়ালের এমন পরিস্থিতির কারণ অবশ্য ৬ ইনজুরি। আক্রমণে দুর্বলতা থাকায় ১১ মিনিটেই গোল খেয়ে বসে রিয়াল। অধিনায়ক রামোস বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সুযোগ পেয়ে যায় প্রতিপক্ষ। রিবাউন্ডে আসা বল থেকে গোল করেন জেরার্ড মোরেনো।
গ্যারেথ বেলই প্রথমার্ধের শেষ দিকে সমতায় ফেরান রিয়ালকে। দানি কারভাহালের কাছ থেকে পাওয়া ক্রস থেকে গোলটি করেন তিনি।

Shamol Bangla Ads

রিয়ালের সমতা ফেরানো ওই পরিস্থিতি টেকেনি বিরতির পর। ৭৪ মিনিটে গোমেসের গোলে ফের এগিয়ে যায় ভিয়ারিয়াল। যদিও তাদের জয় নিয়ে মাঠ ছাড়তে দেননি ওয়েলস ফরোয়ার্ড। ৮৮ মিনিটে বেল দ্বিতীয় গোলটি করে বাঁচান দলকে। অবশ্য আরও একটি গোল পেতে পারতো তারা। কারিম বেনজিমার একটি গোল বাতিল হয়েছে অফসাইডে।

৩ খেলায় ৫ পয়েন্ট অর্জন করেছে রিয়াল। চিরপ্রতিদন্ধী বার্সার চেয়ে ১ পয়েন্ট বেশি। তবে শীর্ষে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের চেয়ে জিদানের দল পিছিয়ে ৪ পয়েন্টে। ১৪ সেপ্টেম্বর পরবর্তী ম্যাচে ঘরের মাঠে লেভান্তেকে আতিথ্য দিবে জিদানের শিষ্যরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!