ads

শনিবার , ৩১ আগস্ট ২০১৯ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় শোক দিবস উপলক্ষে শেরপুরে জেলা আওয়ামী লীগের শোক সভা

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩১, ২০১৯ ১০:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোকাবহ আগস্টে আওয়ামী লীগের ধারাবাহিক কর্মসূচির আওতায় শেরপুরে সমাপনী দিবসে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট শনিবার বিকেলে শহরের চকবাজারস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। ওইসময় তিনি বলেন, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় শেরপুরেও সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ রয়েছে আওয়ামী লীগ। তিনি সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের কোন বিকল্প নেই।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট মজদুল হক মিনু, খন্দকার নজরুল ইসলাম ও আলহাজ্ব ফখরুল মজিদ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত কুমার দে ভানু ও নাজিমুল হক নাজিম, সাংগঠনিক সম্পাদক বশিরুল ইসলাম শেলু, চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব আসাদুজ্জামান রওশন, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমির আলী সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান প্রমুখ। সভায় সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকসহ জেলা আওয়ামী লীগের শহরে অবস্থানরত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পচাত্তরের ১৫ আগস্ট কালরাতে শহীদদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির উন্নতি ও অগ্রগতি কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ ফজলুর রহমান।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!