ads

শুক্রবার , ৩০ আগস্ট ২০১৯ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একদিন সরকারকে জবাব দিতেই হবে : ফখরুল

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ৩০, ২০১৯ ৮:০১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ‘মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে; কিন্তু সরকার কোনো কর্ণপাত করছে না। এর জন্য একদিন এই সরকারকে জবাব দিতেই হবে। গুম-খুনের জন্য আওয়ামী লীগ সরকারকে একদিন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত হতে হবে।’
৩০ আগস্ট শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে দলের নিখোঁজ সাবেক সাংসদ এম ইলিয়াছ আলীর পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল এ সময় ইলিয়াছ আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ও তার বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াসের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজখবর নেন। বিএনপির সিনিয়র অন্য নেতারাও রাজধানীতে গুম হওয়া নেতাকর্মীদের আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তারা ফলের ঝুড়ি নিয়ে যান।
মির্জা ফখরুল ইসলাম বলেন, গুম মানবতাবিরোধী একটি অপরাধ। জাতিসংঘের সনদে পরিস্কার বলা হয়েছে, এটা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। একদিন না একদিন এই মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার হবেই। জনগণের প্রতিনিধিরা সরকার গঠন করলে এর বিচার অবশ্যই হবে।
তিনি বলেন, এই দেশের জন্য স্বাধীনতা যুদ্ধ করতে হয়েছে। অথচ আজ সেই দেশের যুবক ছেলেদের রাজনীতি করার জন্য গুম করা হচ্ছে। তাদের পরিবার জানে না তাদের সন্তানরা কোথায় আছে। ছোট্ট শিশুসন্তানরা জানে না, তাদের বাবা কোথায় আছে। তারা এখনও মনে করেন, এই বোধহয় সে বাসায় ফিরে আসবে। তাদের কষ্টটা আমরা ভাগ করে নিতে পারি না। কিন্তু তাদের কষ্ট অনুভব করি।
বিএনপি মহাসচিব নিখোঁজ ইলিয়াস আলী, নিজামুদ্দিন মুন্না ও তারিকুল ইসলাম ঝন্টু, সাজেদুল ইসলাম সুমনের বাসায় যান। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান, শহিদুল ইসলাম বাবুল, ব্যারিস্টার ফারজানা শারমিন প্রমুখ ছিলেন।
বিকেলে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বংশালে মো. সোহেল, জহিরুল ইসলাম জহির, পারভেজ হোসেন ও মো. চঞ্চলের বাসায় যান। গয়েশ্বর চন্দ্র রায় সূত্রাপুরের খালিদ হোসেন সোহেল, সেলিম রেজা পিন্টু ও সম্রাট মোল্লার বাসায় এবং সেলিমা রহমান সবুজবাগে মাহবুব হাসান সুজন ও কাজী ফরহাদ হোসেনের বাসায় গিয়ে তাদের পরিবারের খোঁজখবর নেন।
এ সময় গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে গুমের বিচার অবশ্যই একদিন হবে। এ সময় তার সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী ইসরাক হোসেন সাদেক ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি জহিরউদ্দিন তুহিন ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!