ads

মঙ্গলবার , ২৭ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অমিতাভ রেজার রিকশা গার্লের পোস্টার প্রকাশ 

খবর টি পড়েছেন : ২৪১
অমিতাভ রেজার রিকশা গার্লের পোস্টার প্রকাশ 
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর। সেই ছবিটি ব্যবসায়িক সাফল্য লাভ করতে সক্ষম হয়। চঞ্চল চৌধুরী ও নাবিলা জুটির অভিনয় মুগ্ধ করেছিলো অমিতাভের নির্মাণের মুন্সিয়ানায়।

Shamol Bangla Ads

এরপর পরই তিনি ঘোষণা দেন নতুন সিনেমা ‘রিক্সা গার্ল’র। ছবিটির শুটিং শেষ হয়েছে। চলছে মুক্তি দেয়ার পূর্ব প্রস্তুতি। এরইমধ্যে প্রকাশ হলো এর প্রথম পোস্টার।

রঙিন ক্যানভাসে যেন দুরন্ত এক কিশোরীর মুখ। শ্যাম বর্ণের সেই মুখে আর চোখে যেন না বলা অনেক গল্প। মায়াবী মুখটায় ভেসে আছে এক রিকশা কণ্যার উপাখ্যান। আর এমন একটি চরিত্র ও গল্প নিয়ে অমিতাভ রেজার চলচিত্র রিকশা গার্লের রঙিন পোস্টার উন্মোচিত হলো। পোস্টারটি দর্শকমনে উৎসাহের সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলেছে কৌতুহলেরও ঝড়।

Shamol Bangla Ads

আর্ন্তজাতিক মানের এই সিনেমাটি প্রযোজনা করেছেন এরিক জেমস্ এডামস। যৌথভাবে নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর এবং জিয়াউদ্দিন আদিল। এর চিত্রনাট্য করেছেন নাসিফ ফারুক আমিন এবং শর্বরী জোহরা আহমেদ।

গত চার মাস ধরে পাবনা, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন লোকেশনে ‘রিকশা গার্ল’ ছবির শুটিং অনুষ্ঠিত হয়। এর মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে দেশের প্রথম কোনো সিনেমায় শতাধিক বস্তিঘরের সেট তৈরি করা হয়। যা এরই মধ্যে আলোড়ন তুলেছে সিনেমা পাড়ায়।
রিকশা গার্ল নির্মিত হচ্ছে মিতালি পার্কিন্সের বেস্টসেলার বই রিকশা গার্ল অবলম্বনে।

রিকশা কন্যা নাইমার চরিত্রে এখানে অভিনয় করছেন নভেরা রহমান। রিকশাচালক পিতার বড় মেয়ে দূরন্ত কিশোরী নাইমা। মফস্বলে বেড়ে ওঠা স্বাধীনচেতা নাইমার জীবন তার রং তুলির মতই বর্ণিল।

নাইমা আলপনা এঁকে যা উপার্জন করেন, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। অভাবের ভেতর দিয়ে চলতে থাকা পরিবারটির দূর্দশা শেষ হয় না এই আয়ে। তবে জীবনের হরেক রকমের রং মিলেমিশে নাইমার তুলির আঁচড়ে আঁকা হয় সুন্দর সুন্দর সব আলপনা।

একদিন চোখ ভরা স্বপ্ন নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে সে। নাইমার জীবনে আসে নতুন নতুন সব বাঁক। বাঁকে বাঁকে নতুন নতুন সব অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে সাহসী পথচলা শুরু হয় এক রিকশাকন্যার।

সিনেমার পোস্টার সম্পর্কে পরিচালক অমিতাভ রেজা চৌধুরী বলেন, ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি এমনভাবে নির্মাণের চেষ্টা করেছ, যেন আর্ন্তজাতিক অঙ্গনে এই প্রযোজনা বাংলাদেশের নামকে উজ্জ্বল করতে পারে। চলচ্চিত্রে থাকবে একটি চরিত্রের অজানা পথে সাহসী পথচলার গল্প।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর ফিরোজ খাঁ’র ফাঁসি পরবর্তী সংবাদ ৫৪৯৪ কোটি টাকা ব্যয়ে ১২ প্রকল্প অনুমোদন

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads