ads

শনিবার , ২৪ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ১৬৭
অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা অনুষ্ঠিত
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও মুজিবনগর সরকারের উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদের প্রথম জানাজা ২৪ আগস্ট শনিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। ওইসময় তাকে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়। সামরিক বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার জানায়। জানাজায় সংসদ সদস্যসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
জানাজার পর কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২টার পর থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তৃতীয় জানাজা হবে।
ন্যাপ সূত্রে জানা যায়, রাতে মরদেহ কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদে মোজাফফর আহমদের গ্রামের বাড়িতে নেওয়া হবে। রবিবার সকাল ১০টায় সেখানে সমাহিত হবেন তিনি।
অধ্যাপক মোজাফফর আহমদ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ২৩ আগস্ট শুক্রবার রাত ৮টায় ঢাকার এ্যাপোলো হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জ্বলছে পৃথিবীর ফুসফুস অ্যামাজন পরবর্তী সংবাদ মোজাফফর আহমদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads