ads

সোমবার , ১৯ আগস্ট ২০১৯ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচন ১৪ সেপ্টেম্বর

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ১৯, ২০১৯ ৬:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০১৯ এর নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ১৯ আগস্ট সোমবার সকালে শহরের নিউমার্কেটস্থ পৌর শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সমিতির অস্থায়ী কার্যালয়ে ওই তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইমামবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান আলী।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে ২৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও জমাদান করতে হবে। ২৪ আগস্ট সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই ও ২৫ আগস্ট সকাল বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩০ আগস্ট। আর ১৪ সেপ্টেম্বর শনিবার জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর সদর উপজেলার ৮৪৩ জন শিক্ষক-কর্মচারী ওইদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
তফসিল ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বর্তমান আহবায়ক কমিটির আহবায়ক জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মোঃ মুহসীন আলী আকন্দ, উপদেষ্টা মোঃ গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম মিল্টন, সুশীল চন্দ্র সাহা, জংগলদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার স্নিগ্ধা, কামারেরচর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান দুলাল, নজগর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল কবীর সুমন, শিক্ষক-কর্মচারী সমিতির সাবেক সভাপতি চাঁন মিয়া বি.এস.সি, সহকারী শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন চকসাহাব্দী মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। ওইসময় সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!