ads

বুধবার , ১৪ আগস্ট ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চামড়া ব্যবসায় সিন্ডিকেট হয়ে থাকলে ব্যবস্থা: কাদের

খবর টি পড়েছেন : ২১৩
চামড়া ব্যবসায় সিন্ডিকেট হয়ে থাকলে ব্যবস্থা: কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : চামড়া ব্যবসায় ভয়াবহ ধ্বস নেমে আসার বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি মহল সব সময় সিন্ডিকেট করে ব্যবসার সুষ্ঠু পরিবেশ ব্যহত করার চেষ্টা করে। চামড়া ব্যবসায় ধ্বস নামার পেছনে আসলে কারা জড়িত বিষয়টি আমি জানি না। যদি সিন্ডিকেটের কারসাজি হয়ে থাকে, তবে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিলো না বলেও জানিয়েছেন তিনি।
বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, এবারের ঈদুল আজহার ছুটিতে বাড়ি ফেরা মানুষদের, বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রা মোটেই স্বস্তিদায়ক ছিলো না।
ওবায়দুল কাদের বলেন, বন্যা ও অতিবর্ষণে ক্ষতিগ্রস্ত অন্য সড়কগুলোও নির্ধারিত সময়ে ঠিক না হওয়ায় ঈদযাত্রায় মানুষের কষ্ট হয়েছে। এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় এর দায় আমাকে নিতেই হবে। আগামীতে আর যাতে সড়কে যাত্রীদের এমন সমস্যায় পড়তে না হয়, সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রফতানির ফলে তৃণমূলে চামড়ার দাম ভালো হবে: টিপু… পরবর্তী সংবাদ জাতীয় শোক দিবস আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads