ads

রবিবার , ২৮ জুলাই ২০১৯ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে চতুর্থ শিল্প ও কৃষি বিপ্লব ঘটবে ॥ মতিয়া চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৮, ২০১৯ ৮:৪৩ অপরাহ্ণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন আধুনিক, উন্নয়ন-উৎকর্ষ ও স্বচ্ছলতার দিকে অগ্রসর হচ্ছে বলে মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, বর্তমান যুগটি হলো প্রতিযোগিতার যুগ। এ যুগে সবাই সবাইকে টপকে যাওয়ার চেষ্টা করছে। এজন্য এখন বিদেশেও কেবল গতর খাটা লোক আর নেবে না। যে যন্ত্র চালাতে পারে, তাকেই নেবে। তিনি ২৮ জুলাই রবিবার বিকেলে তার নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ীর দাওধারা ইসলামিক মিশন প্রাঙ্গণে আয়োজিত ঈদবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, কৃষির প্রথম অবস্থা লাঙ্গল দিয়ে, তারপর এলো ট্রাক্টর, এখন কম্বাইন্ড হার্ভেস্টার। আগামী দিনে সেই কৃষি আসছে, যখন সুইচ টিপে কাজগুলো হবে। চতুর্থ শিল্প বিপ্লবও আসবে, চতুর্থ কৃষি বিপ্লবও ঘটবে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, স্পেশাল পিপি এডভোকেট গোলাম কিবরিয়া বুলু, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ওয়াজ কুরুনী, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ বকুলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিন তিনি ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভায় নবম শ্রেণির ১৭৮ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শাড়ি, ১শ গ্রাম পুলিশের মাঝে পাঞ্জাবী ও ১১শ দুঃস্থের মাঝে ট্রাউজার, শার্ট ও গেঞ্জিসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!