ads

বৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৯ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে হত্যাচেষ্টা ॥ স্বামী গ্রেফতার

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৫, ২০১৯ ৮:০১ অপরাহ্ণ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে যৌতুকের দাবি আদায়ে ব্যর্থ হয়ে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী আতিকুল ইসলাম (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ জুলাই বুধবার দুপুরে উপজেলা সদর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আতিকুল উপজেলার গান্দিগাঁও গ্রামের আমির আলীর ছেলে। বৃহস্পতিবার আতিকুলকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা যায়, গত ৮ বছর পূর্বে আতিকুল প্রতাবনগর গ্রামের ছামেদ আলীর কন্যা শামসুন্নাহার (৩২) কে বিয়ে করে। ইতোমধ্যেই শামসুন্নাহার ২ সন্তানের জননী হয়। বিয়ের পর থেকেই আতিকুল যৌতুকের দাবিতে স্ত্রী শামসুন্নাহারকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। এক পর্যায়ে গত ২ মাস পূর্বে আতিকুল ইসলাম যৌতুকের দাবিতে শামসুন্নাহারকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। ওই অবস্থায় ২৩ জুলাই মঙ্গলবার রাতে আতিকুল তার শ্বশুর বাড়িতে গিয়েও যৌতুকের দাবি জানায় স্ত্রীর কাছে। এতে শামসুন্নাহার অপারগতা প্রকাশ করলে আতিকুল তার কাছ থেকে সন্তান আসাদ (৩)কে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে শামসুন্নাহার বাধা দেয়। পরে আতিকুল ছুরিকাঘাতে তার স্ত্রীকে হত্যার চেষ্টা করে। এতে গুরুতর আহত হয় শামসুন্নাহার। পরে তাকে উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, ওই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। ওই মামলায় আতিকুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!