ads

মঙ্গলবার , ২৩ জুলাই ২০১৯ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘুষ লেনদেন : দুদকের এনামুল বাছিরকে কারাগারে পাঠানোর নির্দেশ

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ২৩, ২০১৯ ৬:২১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : ঘুষ লেনদেনের মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ২৩ জুলাই মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সোমবার রাতে রাজধানীর মিরপুর এলাকার একটি বাসা থেকে দুদকের একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করে।
গত ১৬ জুলাই দুদক ডিআইজি মিজান ও এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করেছিল। এরই মধ্যে অন্য মামলায় গ্রেফতার হওয়া মিজানকে ঘুষ লেনদেনের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
দুদক সূত্র জানায়, ডিআইজি মিজানের সঙ্গে ঘুষ লেনদেনের ঘটনায় ফাঁস হওয়ার পর অনেকটা আত্মগোপনে ছিলেন এনামুল বাছির। তার বিরুদ্ধে মামলা হলে তিনি পুরোপুরি আত্মগোপনে চলে যান। এরপর তাকে গ্রেফতারের দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর শাজাহানপুর ও আজিমপুরে তিন দফা অভিযান চালায়। ধারাবাহিক অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!