শ্যামলবাংলা ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে ঈদের আগে ও পরে ১০ দিন সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ২২ জুলাই সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে সম-সাময়িক বিষয় নিয়ে আলাপের সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই তথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, ঈদের আগের সাত দিন এবং পরের তিন দিন (মোট ১০ দিন) সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। ঈদের আগের তিন দিন ও পরের তিন দিন সড়ক-মহাসড়কে ভারী যান চলাচলও বন্ধ থাকবে বলে জানান মন্ত্রী।









