ads

রবিবার , ২১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে লন্ডন আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ

খবর টি পড়েছেন : ১৫৮
প্রধানমন্ত্রীর সঙ্গে লন্ডন আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন। তিনি ইউরোপে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিকদের সম্মেলনেও ভাষণ দিয়েছেন। গত শুক্রবার লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে লন্ডনের তাজ হোটেলে পৌঁছলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহসভাপতি জালাল উদ্দীন, অধ্যাপক আবুল হাশেম, আনোয়ারুজ্জামান চৌধুরী প্রমুখ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের খোঁজখবর নেন এবং দেশের অব্যাহত উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রবাসীদের সহায়তা কামনা করেন।
শনিবার লন্ডনের স্থানীয় সময় বিকেল সোয়া ৪টায় তাজ হোটেলে রাষ্ট্রদূত সম্মেলন শুরু হয়। এতে উদ্বোধনী ভাষণ দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। পরে ইউরোপের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা নিজেদের কর্মকাণ্ডের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ সহকারে সবার বক্তব্য শোনেন।
সম্মেলনে অংশ নেন অস্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত এম আবু জাফর, বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ শাহাদাত হোসাইন, ডেনমার্কে নিযুক্ত রাষ্ট্রদূত মুহাম্মাদ আব্দুল মুহিত, ফ্রান্সে নিযুক্ত রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসাইন, জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ, গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত জসীম উদ্দিন, ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার, নেদারল্যান্ডসে নিযুক্ত রাষ্ট্রদূত শেখ মোহাম্মাদ বেলাল, পোল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ মাহফুজুর রহমান, পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী, রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত এস এম সাইফুল হক, স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার, সুইডেনে নিযুক্ত রাষ্ট্রদূত নাজমুল ইসলাম, সুইজারল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত শামীম আহসান এবং যুক্তরাজ্যে নিযুক্ত হাইকমিশনার সৈয়দা মুনা তাসনীম।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সরকারের সঙ্গে জনগণের সম্পর্ক নেই : চট্টগ্রামে ফখরুল পরবর্তী সংবাদ আগামী নির্বাচনের আগে দারিদ্র্যতা ১০ শতাংশে নেমে আসবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads