ads

শুক্রবার , ১৯ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ

খবর টি পড়েছেন : ২৫০
হুমায়ূন আহমেদের মৃত্যুবার্ষিকী আজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পাঠকনন্দিত লেখক হুমায়ূন আহমেদের আজ ৭ম মৃত্যুবার্ষিকী। চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১৯ জুলাই তিনি নিউইয়র্কে মারা যান। ২০১১ সালের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে রুটিন শারীরিক পরীক্ষা করতে গিয়ে আকস্মিকভাবে হুমায়ূন আহমেদের কোলনে (বৃহদান্তে) ক্যান্সারের চতুর্থ পর্যায় ধরা পড়ে। এরপর তিনি প্রায় দশ মাস নিউ ইয়র্কে চিকিৎসাধীন ছিলেন। এখানেই তার শরীরে কেমো এবং অপারেশন হয়। দিনটি উপলক্ষে দোয়া মাহফিল, নূহাশ পল্লীতে তার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদনসহ নেওয়া হয়েছে নানা কর্মসূচি।
হুমায়ূন আহমেদের জন্ম ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জে। বাবার চাকরি সূত্রে বাংলাদেশের বিভিন্ন জেলায় কেটেছে তার শৈশব। দেখেছেন বিচিত্র মানুষ এবং জীবনের নানা দিক। যা পরবর্তীকালে তার লেখায় স্পষ্ট হয়ে উঠেছে। তার কলমে উঠে আসা মধ্যবিত্ত জীবন স্পর্শ করেছে পাঠকের হৃদয়। বাংলা সাহিত্যের বরপুত্র হুমায়ূন আহমেদ কয়েক শত উপন্যাস, গল্প, নাটক রচনার পাশাপাশি নির্মাণ করেছিলেন বেশ কয়েকটি চলচ্চিত্রও। প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশের মাধ্যমে পাঠক-সমালোচকের যে দৃষ্টি তিনি আকৃষ্ট করেছিলেন, তা পরবর্তীকালে ধরে রাখতে সক্ষম হন। আর এই সক্ষমতাই তাকে দেয় বাংলা সাহিত্যে ঈর্ষণীয় পাঠকপ্রিয়তা। লেখালেখি এবং চলচ্চিত্র নির্মাণের ব্যস্ততায় তিনি ছেড়ে দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার দায়িত্ব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আন্দোলনে খালেদা জিয়ার মুক্তি নেই : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মাত্রার ভূমিকম্প

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads