ads

বৃহস্পতিবার , ৪ জুলাই ২০১৯ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
জুলাই ৪, ২০১৯ ৮:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শেরপুরে শ্রীশ্রীজগন্নাথদেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৪ জুলাই বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু নারী-পুরুষ জেলা শহরের গোপালবাড়ী মন্দির থেকে একটি রথ টেনে নয়আনী বাজার এলাকার কালিমাতার মন্দিরে নিয়ে যান। বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন), শেরপুরের উদ্যোগে শহরের গৃদানারায়ণপুর এলাকার নরসিংহ জিউর মন্দির থেকে আরেকটি রথ টেনে কালিমাতার মন্দিরে নিয়ে যাওয়া হয়। এ উপলক্ষে ইসকন নরসিংহ জিউর মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্ত্তণের আয়োজন করে। নয়আনী বাজার এলাকার কালিমাতার মন্দির প্রাঙ্গণে মেলা অনুষ্ঠিত হয়।
এ ছাড়া রথযাত্রা উৎসবের পূণ্যতিথিতে শহরের নারায়ণপুর এলাকার গোপীনাথ ও অন্নপূর্ণা মন্দিরে বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়। এসব ধর্মীয় অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ১১ জুলাই বৃহস্পতিবার শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথযাত্রার মাধ্যমে উৎসব শেষ হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!