ads

সোমবার , ১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নয় বছর পর পড়শী!

খবর টি পড়েছেন : ২৪২
নয় বছর পর পড়শী!
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : চ্যানেল আইয়ের ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার মধ্য দিয়ে সংগীতাঙ্গনে পা রাখেন পড়শী। এরপর ২০১০ সালে নিজ নামে প্রকাশ হয় তার প্রথম একক অ্যালবাম। ওই অ্যালবামে থাকা ‘উদাস দুপুর’ গানটির কথা, সুর করেছিলেন শিল্পী নিজেই। সংগীতায়োজন করেছিলেন সন্ধি। দীর্ঘ ৯ বছর পর আবারও নিজের কথা ও সুরে গান প্রকাশ করতে যাচ্ছেন এই জনপ্রিয় শিল্পী।

পড়শী জানান, ‘দীর্ঘ সময় পর আবারও নিজের জন্য গান করলাম। এরই মধ্যে গানের সুর তৈরি করেছি। কথা লেখার কাজও চলছে। খুব শিগগিরই এটি রেকর্ড করবো। গানটি প্রকাশ হবে আগামী ঈদে। এ ছাড়াও সম্প্রতি “সাপলুডু” ছবির একটি গান গাইলাম। গানটিতে আমার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন হৃদয় খান।’

Shamol Bangla Ads

চলতি মাসে প্রকাশ পেয়েছে ইমরান-পড়শীর মিউজিক ভিডিও ‘আবদার’। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। এর ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও জুটি হয়েছেন ইমরান-পড়শী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ অসুস্থ এরশাদকে দেখে এলেন কাদের পরবর্তী সংবাদ ছাড়পত্র পেল আমিন-নওশীনের ‘ফরায়েজী আন্দোলন ১৮৪২’

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads