ads

শুক্রবার , ২৮ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রিফাত হত্যার ঘটনায় ১৩ জন শনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

খবর টি পড়েছেন : ২১৭
রিফাত হত্যার ঘটনায় ১৩ জন শনাক্ত : স্বরাষ্ট্রমন্ত্রী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বরগুনায় স্ত্রীর সামনে স্বামী রিফাতকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তিনি ২৮ জুন শুক্রবার পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন শীর্ষক প্রকল্প কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জড়িতরা যে দলেরই হোক, তাদের গ্রেফতার করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের পুলিশ ও গোয়েন্দারা অত্যন্ত দক্ষ। বাকি যে কয়কজন আছে তারা অচিরেই ধরা পড়বে নিশ্চিত থাকেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত আমরা হত্যাকাণ্ডের সঙ্গে ১৩ জনকে শনাক্ত করেছি। তার মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও শিগগিরই গ্রেফতার করা হবে।
এদিকে পুলিশ সদর দফতর জানিয়েছে, রিফাতকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাকে সর্ব্বোচ্চ গুরুত্ব দিয়েছে পুলিশ। আসামিরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দর সমূহকে নির্দেশনা দেয়া হয়েছে।
আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের পাশাপাশি পিবিআই, সিআইডি, র্যাব ও ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট মাঠে কাজ করছে। অভিযুক্তদের বিষয়ে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানাতে সবার প্রতি অনুরোধ করেছে পুলিশ সদর দফতর।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে আওয়ামী লীগের আপত্তি নেই… পরবর্তী সংবাদ বর্তমানে মানুষ অতীতের যেকোন সময়ের চেয়ে ভাল আছে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads