ads

বুধবার , ২৬ জুন ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তরুণদের সম্পৃক্ত করতে সক্রিয় আওয়ামী লীগ

খবর টি পড়েছেন : ২২২
তরুণদের সম্পৃক্ত করতে সক্রিয় আওয়ামী লীগ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Shamol Bangla Ads

শ্যামলবাংলা ডেস্ক : ‘তরুণদের সম্পৃক্ত করতে আওয়ামী লীগ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। ২৫ জুন মঙ্গলবার বিকেল ৪টায় কৃষিবিদ ইনস্টিটিউটে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত ‘৭০-এ আওয়ামী লীগ: কী ভাবছে তারুণ্য’ শীর্ষক আলোচনায় ওই কথাগুলো বলেন আলোচকবৃন্দ।

আলোচনার প্যানেলে উপস্থিত ডা. দীপু মনিকে আওয়ামী লীগে যোগ দেয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আসলে ছোট বেলা থেকে এই দলটিকে দেখে এসেছি। আর বড় হওয়ার পর বিভিন্ন মানুষের কাছে বিরোধী মন্তব্য শোনার পর নিজেও যুক্তি দিয়ে দেখার চেষ্টা করেছি। কিন্তু শেষ পর্যন্ত মনে হয়েছে বাঙালি হিসেবে গর্ব করার জন্য আওয়ামী লীগ সমর্থন করা ছাড়া কোন বিকল্প নেই।

Shamol Bangla Ads

ওইসময় আলোচনা প্যানেলে উপস্থিত আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি নিয়ে চলা সমালোচনা প্রসঙ্গে নিজের মতামত জানাতে গিয়ে বলেন, তরুণদের উদ্যোগকে স্বাগত জানাতে এবারের বাজেটে ১০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছে।

তিনি আরও বলেন, এখান থেকে ১০ বছর আগে ফ্রিল্যান্সিং নামক কোন প্লাটফর্মের কথা কতজন জানত। আর স্টার্টআপ নামক কিছু হতে পরে, এটাই বা কতজন জানতেন? অথচ এখন আইসিটি মন্ত্রণালয়ের অধীনে আপনি নিজের স্টার্ট আপের জন্য ফান্ড পাচ্ছেন সরকারের কাছ থেকে।

উপস্থিত তরুণদের প্রশ্নের উত্তরে ওয়াসিকা আয়শা খান বলেন, আসলে আওয়ামী লীগ আমাদের সমাজের বাইরের কিছু নয়। বর্তমানে জাতীয় সংসদে সরাসরি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের নারী অংশগ্রহণ ২১ ভাগ। আওয়ামী লীগ মনোনয়ন দেয়ার ক্ষেত্রে কিন্তু নারী-পুরুষ বা সুস্থ-প্রতিবন্ধী ওই বিষয়গুলোকে প্রাধান্য দেয় না। বরং প্রাধান্য দেয় কে ঐ আসনে জয় পেতে পারে। সুতরাং নারীরা নিজ আসনে ভালো অবস্থান তৈরি করলে আরো বেশি মনোনয়ন পাবে। আর আমি মনে করি না আওয়ামী লীগের থেকেও বেশি নারী মনোনয়ন অন্য কোন দল এই মুহূর্তে দিচ্ছে। এমনকি উন্নত দেশেও নারীর অংশগ্রহণ ২৪ ভাগের বেশি নয়।

চলতি বছরের ২৩ জুন ৭১ বছরে পা রাখল বাংলাদেশে আওয়ামী লীগ। বাংলাদেশ সৃষ্টির প্রতিটি ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দলটির নাম। বিগত ৭০ বছরে পাকিস্তানি শাসক গোষ্ঠীদের চোখ রাঙানি এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের ক্ষমতায় থাকা পাকিস্তানি দোসরদের একটি চক্র সব সময় ধ্বংস করতে চেয়েছে আওয়ামী লীগকে। কিন্তু সাধারণ মানুষকে পাশে নিয়ে বারবার সামনে এগিয়ে গেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

তরুণ প্রজন্মকে বরাবরই সবচাইতে গুরুত্ব প্রদান করে এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই তরুণদের চোখে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০ বছরকে দেখা এবং আওয়ামী লীগের কাছে তাদের ভবিষ্যৎ চাওয়া পাওয়া জানতে ‘৭০-এ আওয়ামী লীগ: কী ভাবছে তারুণ্য’ শীর্ষক ওই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে সিআরআই।

Need Ads
পূর্ববর্তী সংবাদ জাতীয় নেতা শহীদ এএইচএম কামারুজ্জামানের জন্মদিন আজ পরবর্তী সংবাদ ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ১ লাখ, আহতদের ১০…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads