ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরে ঝিনাইগাতীতে এবার চালু হয়েছে নিটল-নিলয় মটরস এক্সপ্রেস শো-রুম। ১৮ জুন মঙ্গলবার দুপরে উপজেলার ব্রীজপাড় বকুল মার্কেটে নিটল-নিলয় শো-রুমের উদ্বোধন করেন জোনাল ম্যানেজার মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স আল-রাফি মটরস শো-রুমের পরিচালক মো. আরিফুল ইসলাম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নিটল-নিলয় মটরস কোম্পানীর কো-অর্ডিনেটর মো. কামরুল হাসান, এরিয়া ম্যানেজার মো. সাদেকুল ইসলাম সুমন, আলহাজ্ব বকুল মিয়াসহ আরও অনেকেই। পরে শো-রুমের সফলতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




