ads

শনিবার , ১৫ জুন ২০১৯ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কালবের নির্বাচন অনুষ্ঠিত ॥ সভাপতি হেলাল, সম্পাদক নাফিউল

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৫, ২০১৯ ৭:১৫ অপরাহ্ণ

রেজাউল করিম বকুল, শ্রীবরদী (শেরপুর) ॥ শান্তিপূর্ণভাবে শেরপুরের শ্রীবরদী উপজেলা শিক্ষক ও কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন শুক্রবার শ্রীবরদী সরকারি কলেজের হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীকে ২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: আমান উল্লাহ হেলাল । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাবিবুর রহমান চেয়ার প্রতীকে ৯৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে চাকা প্রতীকে ২১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: নাফিউল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রমিজ উদ্দিন দেয়াল ঘরি প্রতীকে ৮৬ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে আব্দুল হালিম মোটরসাইকেল প্রতীকে ২০২ ভোট, সদস্য পদে মঞ্জুরুল ইসলাম তলোয়ার প্রতীকে ১৬৯ ভোট ও তাহমিনা হক সেলাই মেশিন প্রতীকে ১৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, উপজেলা শিক্ষক কর্মচারি কোÑঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব) এর ৩১৭ জন ভোটারের মধ্যে ৩০৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি হিসেবে জেলা সমবায় অফিসের পরিচালক রুকুনুজ্জামান, সদস্য হিসেবে আমির হোসেন ও সারোয়ার জাহান দায়িত্ব পালন করেন। অপরদিকে শ্রীবরদী সরকারি কলেজের আরেক হলরুমে কালবের ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা কালবের ব্যবস্থাপক পিযুষ কান্তি সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালবের অন্ত:বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম মুসফিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মহিবুর রহমান। বক্তব্য রাখেন কালবের জেলা ব্যবস্থাপক সোলায়মান, অন্ত:বর্তীকালীন সদস্য ইয়াছমিন বিউটি, জাহাঙ্গির আলম প্রমুখ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!