ads

মঙ্গলবার , ২৮ মে ২০১৯ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে গণগ্রন্থাগারে বই পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

শ্যামলবাংলা ডেস্ক
মে ২৮, ২০১৯ ৭:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে গণগ্রন্থাগার অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ‘অনলাইনে গণগ্রন্থাগার ব্যবস্থাপনা ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় জেলা সরকারি গণগ্রন্থাগার ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে বইপাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে মঙ্গলবার দুপুরে জেলা গণগ্রন্থাগারে আয়োজিত ওই প্রতিযোগিতায় ২টি গ্রুপে মোট ৩৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে উভয় গ্রুপ থেকে ৩ জন করে মোট ৬ জনকে পুরস্কৃত করা হয়।
জেলা গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক সাজ্জাদুল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুল কাদির ও সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সালাহউদ্দিন।
উল্লেখ্য, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমাদের ছোট রাসেল সোনা’ এ দু’টি বইয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল শ্রীবরদী উপজেলায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Need Ads
error: কপি হবে না!