ads

রবিবার , ৫ মে ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মসিকের প্রথম নির্বাচনের ভোট গ্রহণ চলছে ইভিএমে

খবর টি পড়েছেন : ১৭২
মসিকের প্রথম নির্বাচনের ভোট গ্রহণ চলছে ইভিএমে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ : নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। ৫ মে রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৩৩টি ওয়ার্ডের ১২৭টি কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ করা হচ্ছে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের ২ লাখ ৯৬ হাজার ৯৩৮ জন ভোটার এবার ভোট প্রদান করবেন। তবে সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা ভোটে আওয়ামী লীগ প্রার্থী মো. ইকরামুল হক টিটু মেয়র নির্বাচিত হওয়ায় শুধুমাত্র ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ২৪২ জন ও ১১টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৭০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রথমবার অনুষ্ঠিত সিটি করপোরেশনের নির্বাচনে ২২ প্লাটুন বিজিবিসহ প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তিনজন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, একটি করে র‌্যাবের ৩৩ টি ও পুলিশের ৩৩টি পৃথক মোবাইল টিম এবং ১১টি স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে ১০জন আনসার সদস্য ও তিনজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নির্বাচনকালীন অপরাধের তাৎক্ষনিক সাজা প্রদানের জন্য ১৬ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।
এদিকে পঞ্চম উপজেলা নির্বাচনে স্থগিতকৃত ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল আটটা থেকে বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ত্রিশাল উপজেলা নির্বাচনে সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিল দেয়া ব্যালট পেপার থাকায় এই কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত কওে দিয়ে প্রিসাইডিং কর্মকর্তা ফয়জুর রহমানকে আটক করা হয়েছে। এছাড়া ময়মনসিং সিটি করপোরেশন নির্বাচন ও ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদের নির্বাচনের কোথাও কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ সিটি নির্বাচন : প্রথমবারের মতো সব কেন্দ্রে… পরবর্তী সংবাদ এসএসসির ফল প্রকাশ আগামীকাল : যেভাবে জানা যাবে

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads