ads

সোমবার , ১৫ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিশ্বের সেরা ৫ নীতিমান নেতার একজন শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ১৫৬
বিশ্বের সেরা ৫ নীতিমান নেতার একজন শেখ হাসিনা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বের সেরা ৫ নীতিমান নেতার মধ্যে একজন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাইজেরিয়ার বাংলাদেশ হাইকমিশন এমনটাই জানিয়েছেন বলে রবিবার বার্তা সংস্থা ইউএনবির খবরে বলা হয়েছে।হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, নাইজেরিয়ার সবচেয়ে প্রভাবশালী সংবাদপত্র দ্য ডেইলি লিডারশিপ গতকাল মাত্র পাঁচজন বিশ্বনেতাকে নিয়ে ‘ওয়ার্ল্ডস মোস্ট অস্টিয়ার প্রেসিডেন্টস’ শীর্ষক একটি ফিচার প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে শেখ হাসিনার খুব কম বেতন পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
বলা হয়েছে, শেখ হাসিনার মাসিক বেতন ৮০০ মার্কিন ডলারের মতো। একই সঙ্গে প্রতিবেদনে মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্বসের ‘বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী ১০০ নারী’র তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ৫৯তম অবস্থানে আছেন, তাও উল্লেখ করা হয়েছে।
দ্য ডেইলি লিডারশিপ পত্রিকা জানায়, শেখ হাসিনার সবচেয়ে অসামান্য দুটি অর্জন রয়েছে। একটি হলো শেখ হাসিনার নেতৃত্বের ভূমিকা এবং অন্যটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধে মানবতাবিরোধী অপরাধকারীদের বিচারের সাফল্য।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নুসরাতের হত্যাকারীরা রেহাই পাবে না: প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ বাংলাদেশের উন্নয়ন বিশ্ব গণমাধ্যমে তুলে ধরুন: তথ্যমন্ত্রী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads