শ্যামলবাংলা ডেস্ক : শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা আবদুস সামাদ ওরফে টেলি সামাদ আর নেই (ইন্নালিল্লাহে…….রাজেউন)। ৬ এপ্রিল শনিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেতা। মৃত্যকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। হাসপাতাল সূত্রে এ খবর নিশ্চিত হওয়া গেছে।
১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে রূপালী পর্দায় পদার্পণ করা টেলিসামাদ সবশেষ ২০১৫ সালে ‘জিরো ডিগ্রী’ সিনেমায় অভিনয় করেন।




