ads

বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘খালেদা জিয়ার ডায়াবেটিস-রক্তচাপ নিয়ন্ত্রণে’

খবর টি পড়েছেন : ২০০
‘খালেদা জিয়ার ডায়াবেটিস-রক্তচাপ নিয়ন্ত্রণে’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির দিকে জানিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হক বলেন, তার ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। বৃহস্পতিবার দুপুরে খালেদা জিয়ার চিকিৎসার সবশেষ অবস্থা সম্পর্কে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। ডা. একে মাহবুবুল হক জানান, মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখেছেন। তারা জানিয়েছেন, বিএসএমএমইউতে ভর্তির পর যে ওষুধগুলো তাকে দেয়া হয়েছে, সেগুলো তিনি নিয়মিত খাচ্ছেন। তার ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে আছে।
এর আগে মঙ্গলবার বিএসএমএমইউ পরিচালক জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অবস্থা গতকালের চেয়ে আজকে ভালো। বিএসএমএমইউর চিকিৎসাসেবায় খালেদা জিয়া সন্তুষ্ট বলেও তিনি দাবি করেছিলেন। এর আগে সোমবার দুপুরে রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউয়ে আনা হয় খালেদা জিয়াকে।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছর এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছর দণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী পরবর্তী সংবাদ কৃষিকে লাভজনক বাণিজ্যিক পেশা হিসেবে গড়ে তোলা হচ্ছে…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads