ads

রবিবার , ২০ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সোনারগাঁওয়ে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৪

খবর টি পড়েছেন : ১৯১
সোনারগাঁওয়ে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৪ জন নিহত হয়েছে। ২০ জানুয়ারি রবিবার ভোরে সোনারগাঁওয়ের বৈরাবরটেক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ মোক্তার (৫০), আড়াইহাজারের বাঘানগর এলাকার মো. মোমেন (৫৫), একই উপজেলার মারুয়াদী গ্রামের মো. রাজু (৪৫) ও বড় ফাউসা গ্রামের মো. রিপন (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত আরিফুর রহমান রবিনকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, ঘন কুয়াশার কারণে সোনারগাঁওয়ের বৈরাবরটেক এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে, মাইক্রোবাসের সবাই মাদকসক্ত ছিল। স্বজনেরা পুলিশকে না জানিয়েই লাশ বাড়ি নিয়ে গেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের উন্নয়ন চাইলে মাদক-দুর্নীতি নির্মূল করতে হবে :… পরবর্তী সংবাদ ২২ জানুয়ারি থেকে সব কোচিং সেন্টার বন্ধ :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads