ads

মঙ্গলবার , ১ জানুয়ারি ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকার গঠন ১০ জানুয়ারির মধ্যে : ওবায়দুল কাদের

খবর টি পড়েছেন : ১৭২
সরকার গঠন ১০ জানুয়ারির মধ্যে : ওবায়দুল কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এমপিদের শপথ, মন্ত্রীদের শপথ ও সরকার গঠনসহ সব আনুষ্ঠানিকতা ১০ জানুয়ারির মধ্যেই সম্পন্ন হবে বলে আমার মনে হয়। তিনি ১ জানুয়ারি মঙ্গলবার ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শ্রদ্ধা জ্ঞাপন শেষে ওই কথা বলেন।
তিনি আরও বলেন, আজকালের মধ্যেই জাতীয় নির্বাচনের ফলাফলের গেজেট হতে পারে। গেজেট হওয়ার পর এমপিদের শপথ হবে। তারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন। রাষ্ট্রপতি তাকে বিজয়ী দলের প্রধান হিসেবে সরকার গঠনের আহ্বান জানাবেন।
এক প্রশ্নের জবাবে কাদের বলেন, বিএনপি ও ঐক্যফ্রন্টের যারা নির্বাচিত হয়েছেন তারা যদি শপথ না নেন তাহলে সংবিধানের নিয়মানুযায়ী নির্ধারিত সময়ের পর সেসব স্থানে নতুন করে নির্বাচন হবে। এটা নির্বাচন কমিশনের বিষয়। যা কিছু হবে, নিয়মানুযায়ী হবে।
২০১৪ সালের নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি ভুল করেনি- বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন যে বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের গণতন্ত্রবিরোধী ভূমিকা কি গণতান্ত্রিক বিশ্ব সমর্থন করবে? ইতিমধ্যে এ নির্বাচনে বিজয়ের জন্য বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানানো হয়েছে।
ঐক্যফ্রন্টের নির্বাচিতরা শপথ না নিয়ে জনগণের রায়কে অসন্মান করবেন না বলে ওবায়দুল কাদের আশা প্রকাশ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে আমরা নিজেদের ভুল, দুর্বলতা, সাংগঠনিক দুর্বলতা সব বুঝতে পেরেছি। নতুন বছরে সেগুলো কাটিয়ে উঠে পূর্ণ উদ্যোমে কাজ করবো।
নেতাকর্মীদের উদ্দেশে কাদের বলেন, নেতাকর্মীরা ধৈর্য্য ধরে, মাথা ঠাণ্ডা করে কাজ করবেন। কেউ বাড়াবাড়ি করবেন না, প্রতিপক্ষের প্রতি প্রতিহিংসাপরায়ণ হবেন না।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৩ জানুয়ারি শপথ নেবেন নবনির্বাচিত সাংসদরা পরবর্তী সংবাদ আওয়ামী লীগের বিজয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads