ads

শুক্রবার , ২৮ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হাতে দমন করা হবে : র‌্যাবের মহাপরিচালক

খবর টি পড়েছেন : ১৫৫
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হাতে দমন করা হবে : র‌্যাবের মহাপরিচালক
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ঠাকুরগাঁও : র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হাতে দমন করবে র‌্যাব। আগামী ৩০ তারিখের জাতীয় সংসদ নির্বাচন বা তার আগে পরে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কোনো হামলা বা নির্যাতন হলে নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ২৮ ডিসেম্বর শুক্রবার দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শিংপাড়া এলাকায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন।
তিনি বলেন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে তাদের কোনো দল বা মত নেই। তারা অপরাধী। এ অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
র‌্যাব মহাপরিচালক বলেন, ৩০ ডিসেম্বর ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে ও সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিরাপদে ফিরতে পারে সেজন্য র‌্যাব, পুলিশসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সব আইনশৃঙ্খলা রক্ষণাকারী বাহিনী একত্রে কাজ করছে জানিয়ে তিনি বলেন, কেউ কোনো নাশকতা বা সহিংসতা করতে চাইলে তা প্রতিহত করা হবে। কোন অন্যায়কারী বা সহিংসতাকারী পার পাবে না।
সম্প্রীতি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ঠাকুরগাঁও ৫০ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুনাংশু দত্ত টিটো প্রমুখ। এ সময় র‌্যাব ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এর আগে ঠাকুরগাঁওয়ে সম্প্রতি হামলা ও সহিংসতার শিকার হিন্দু পরিবারের কাছে নবনির্মিত ৮টি ঘর হস্তান্তর করেন র‌্যাব মহাপরিচালক।

Need Ads
পূর্ববর্তী সংবাদ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে :… পরবর্তী সংবাদ কাল ভোট উৎসব : দেশজুড়ে কঠোর নিরাপত্তা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads