ads

বৃহস্পতিবার , ২৭ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সহিংসতামুক্ত ভোটের পরিবেশ চায় জাতিসংঘ

খবর টি পড়েছেন : ১৫৬
সহিংসতামুক্ত ভোটের পরিবেশ চায় জাতিসংঘ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটের দিন ও এর আগে-পরে সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে এতথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, আগামী ৩০ ডিসেম্বর বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন ও আগে-পরে কর্তৃপক্ষকে সহিংসতা, হুমকি ধামকি ও বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে; যাতে করে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়।
জাতিসংঘ মহাসচিব বলেন, সংখ্যালঘু ও নারীসহ সবাই যেন নিরাপদ ও দ্বিধাহীনভানে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এ প্রক্রিয়ায় সুশীল সমাজ এবং নির্বাচনী পর্যবেক্ষকদের সহায়তা করতে হবে।
বিবৃতিতে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ বাংলাদেশের সার্বিক সহায়তার ব্যাপারে জাতিসংঘ মহাসচিব তার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ আমরাই আসছি, জনগণের ভোটেই নির্বাচিত হব ॥ আনন্দবাজারকে… পরবর্তী সংবাদ উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads