ads

মঙ্গলবার , ১৮ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপির ইশতেহারে বেকার ভাতা প্রদানসহ ১৯ দফা প্রতিশ্রুতি

খবর টি পড়েছেন : ১৬৫
বিএনপির ইশতেহারে বেকার ভাতা প্রদানসহ ১৯ দফা প্রতিশ্রুতি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ সংসদ নির্বাচনে উপলক্ষে ইশেতেহার ঘোষণা করেছে বিএনপি। ১৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে দলের ইশতেহার ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘোষিত ইশতেহারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা, ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার বিধান, গণভোট পদ্ধতি পুনঃপ্রবর্তন, উচ্চকক্ষ সংসদ প্রতিষ্ঠা, বিরোধীদল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ, ন্যায়পাল নিয়োগ, ডিজিটাল নিরাপত্তা আইন, অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট বাতিল বিশেষ ক্ষমতা আইন’৭৪ বাতিল এবং বেকার ভাতা প্রদানসহ ১৯ দফা প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
‘ভিশন ২০৩০’-এর আলোকে ইশতেহার তৈরি করেছে বিএনপি। ‘এগিয়ে যাবো একসাথে, ভোট দেবো ধানের শীষে’- স্লোগানকে সামনে রেখে নির্বাচন উপলক্ষে দলটির ইশতেহার তৈরি করা হয়েছে।
এবারের ইশতেহারে তরুণ প্রজন্মের ভোটার টানতে তাদের বিভিন্ন চাহিদাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে তরুণদের সাম্প্রতিককালের দাবি- কোটা সংস্কার, ভ্যাটমুক্ত শিক্ষা ও নিরাপদ সড়ক আন্দোলনের বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে ইশতেহারে।
একই সঙ্গে ইশতেহারে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সংশোধন করে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ রাষ্ট্রপতির হাত থেকে সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত ও বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কাউন্সিল গঠন করার কথা রয়েছে।
ইশতেহার প্রকাশের অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ বিভিন্ন পেশাজীবী ও দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইশতেহার ঘোষণা করে জাতীয় ঐক্যফ্রন্ট। ৩৫ দফার এই ইশতেহারে দেয়া হয় ১৪ প্রতিশ্রুতি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নির্বাচনে অংশ নিতে পারছেন না খালেদা জিয়া পরবর্তী সংবাদ জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি হলেন সাইফুল; সম্পাদক…

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads