ads

শুক্রবার , ১৪ ডিসেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হামলা মেনে নেওয়া যায় না : ড. কামাল

খবর টি পড়েছেন : ২০২
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হামলা মেনে নেওয়া যায় না : ড. কামাল
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে হামলা ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায় না। সেখানে এই ধরনের ঘটনা… আমাদের প্রতি কী হয়েছে সেটা চিন্তা করি না, কিন্তু তারা শহীদদের অবমাননা করেছে। এটা মেনে নেওয়া যায় না, এটা সারাদেশের কোটি কোটি মানুষ মেনে নিতে পারে না।’ তিনি ১৪ ডিসেম্বর শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে জাতীয় ঐক্যফ্রন্টের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন।
আইনশৃঙ্খলাবাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়। আপনারা বেআইনি আদেশ মানবেন না। যারা ক্ষমতায় আছেন তারা আর ১৫ দিন আছেন। তাই এসব (গ্রেফতার) আদেশ মানা বন্ধ করুন।’ তিনি আরও বলেন, ‘আইজিপির কাছে লিখিত চিঠি পাঠাবো। তাকে অনুরোধ করবো— আপনি কথাগুলোকে খুব গুরত্ব সহকারে দেখবেন। আপনাদেরকে যে তথ্য দেওয়া হবে আপনি বিশ্বস্ত লোক দিয়ে তদন্ত করাবেন। শহীদ বুদ্ধিজীবীদের সম্মানে এই তদন্তকে পুরোভাবে সাহায্য করবো।’
পুলিশের উদ্দেশে ড. কামাল হোসেন বলেন, ‘যারা বেআইনি আদেশ দিচ্ছে এরা চিরস্থায়ী কেউ নয়। যে লোক আইন ভঙ্গ করছে না তাকে গ্রেপ্তার করা মানে হচ্ছে- সংবিধান ভঙ্গ করা। তোমাদের শুভাকাঙ্খি হিসেবে বলছি— তোমরা সংবিধান ভঙ্গ করার অপরাধ করিও না।’ যারা ‘বেআইনি’ আদেশ দিচ্ছে তাদের দেশের মানুষ চিহ্নিত করে আগামীতে বিচার করবে বলেও জানান ড. কামাল হোসেন।
হামলার ঘটনা পরিকল্পিত দাবি করে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, ‘ওরা ভেবেছে ভয় দেখিয়ে তাদেরকে নির্বাচনের বাইরে রাখবে। সেজন্য আজকে এই হামলার ঘটনা ঘটিয়েছে। কতগুলো ছেলেকে আহত করেছে। এই হামলা পরিকল্পিত।’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে যাবো, সেখানে আক্রমণ করা হবে— এটা অবিশ্বাস্য। এই অবিশ্বাস্য কাজগুলো সরকার ও তার দলের লোকেরা কেন করছে— এটা সকলের বোধগম্য। কারণ এতো খুন-গুম, এতো দুর্নীতি-লুটপাট করেছে যে, তারা ক্ষমতা ছাড়তে ভয় পায়। নির্বাচন কমিশন একটা ঠুঁটো জগন্নাথের মতো হয়ে আছে। কিছুই করেন না সিইসি। তিনি মিন মিন করে বলেন— আমরা বিব্রত।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডির আবদুল মালেক রতন, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, রেজা কিবরিয়া, জগলুল হায়দার আফ্রিক, আওম শফিকউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ চিত্রপরিচালক আমজাদ হোসেন আর নেই পরবর্তী সংবাদ খামোশ বললেই জনগণ চুপ হবে না : প্রধানমন্ত্রী

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads