ads

সোমবার , ২৬ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যে ৬ আসনে ব্যবহার হবে পূর্ণ ইভিএম

খবর টি পড়েছেন : ১৫৫
যে ৬ আসনে ব্যবহার হবে পূর্ণ ইভিএম
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ছয় আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে তা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ইভিএম ব্যবহার করা আসনগুলো হলো, ঢাকা-৬, ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ ও সাতক্ষীরা-২। ২৬ নভেম্বর সোমবার নির্বাচন কমিশন লটারির মাধ্যমে এ আসনগুলো বেছে নেয়।
এরআগে রবিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কমিশন জানায়, রাতে সারা দেশের সিটি কর্পোরেশন ও জেলা সদর থেকে মোট ৪৮টি আসন নির্বাচিত করা হবে লটারির জন্য। এর মধ্য থেকে দ্বৈবচয়নের মাধ্যমে ছয়টি আসন নির্ধারণ করা হবে।
এতে বলা হয়েছিল, ইসি সচিবালয়ের সম্মেলন কক্ষে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে দ্বৈবচয়ন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য কমিশনাররা এ সময় উপস্থিত থাকবেন। যে ৪৮টি আসনের মধ্যে লটারি অনুষ্ঠিত হবে তার মধ্যে ছিল ঠাকুরগাও-১, দিনাজপুর-৩, নীলফামারী-২ লালমনিরহাট-৩, রংপুর-৩, গাইবান্ধা-২, বগুড়া-৬, চাঁপাইনবাবহগঞ্জ-৩, নওগাঁ-৫, রাজশাহী-২, পাবনা-৫, কুষ্টিয়া-৩, খুলনা-২, খুলনা-৩, সাতক্ষীরা-২, ভোলা-১, বরিশাল-৫, টাঙ্গাইল-৫, জামালপুর-৫, শেরপুর-১, ময়মনসিংহ-৪, ঢাকা-৪ থেকে ১৩, ঢাকা-১৫ থেকে ১৮, গাজীপুর-২, নরসিংদী-১ ও ২, নারায়ণগঞ্জ-৪ ও ৫, ফরিদপুর-৩, মাদারীপুর-১, সিলেট-১, কুমিল্লা-৬, ফেনী-২ এবং চট্টগ্রাম-৯, ১০ ও ১১।

Need Ads
পূর্ববর্তী সংবাদ প্রধানমন্ত্রীর হাতে জলের ওপর চালের হাটের ছবি পরবর্তী সংবাদ বিএনপিতে যোগ দিলেন গোলাম মাওলা রনি

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads