ads

সোমবার , ২৬ নভেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মহাজোটের সঙ্গে আলোচনা শেষে জাপার প্রার্থী চূড়ান্ত হবে’

খবর টি পড়েছেন : ১৬৬
‘মহাজোটের সঙ্গে আলোচনা শেষে জাপার প্রার্থী চূড়ান্ত হবে’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেছেন, `প্রাথমিকভাবে ২শ আসনে প্রার্থী ঘোষণা করবে জাতীয় পার্টি। পরবর্তীতে মহাজোটের সঙ্গে আলোচনা শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে।’ ২৬ নভেম্বর সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী তালিকা প্রকাশের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। জাতীয় পার্টি মহাজোটের সঙ্গে জোটগতভাবেই নির্বাচন করবে বলেও জানান রুহুল আমিন হাওলাদার।
প্রার্থী তালিকা প্রকাশের কথা থাকলেও আজ তা প্রকাশ করা হবে না। দু-একদিনের মধ্যে তালিকা ঘোষণা করা হবে বলে জানান রুহুল আমিন। সংবাদ সম্মেলন চলাকালে তিনশ আসনে প্রার্থী চেয়ে হট্টগোল শুরু করেন উপস্থিত নেতাকর্মীরা। এ সময় মহাসচিব উঠে চলে যান। মহাজোটগতভাবে জাপা কয়টি আসন পেয়েছে- সে বিষয়ে জানতে চাইলে কিছু বলেননি রুহুল আমিন।
মহাজোটের শীর্ষ নেতারা সম্মিলিতভাবে জোটের তালিকা প্রকাশ করবেন বলেও জানান জাপা মহাসচিব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের নির্দেশ ইসির পরবর্তী সংবাদ এ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন যারা

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads