ads

শনিবার , ৩ নভেম্বর ২০১৮ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সম্মাননা পেলেন শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেন

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৩, ২০১৮ ২:২৭ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ প্রতিষ্ঠার ৩৭ বছর পর সম্মাননা পেয়েছেন শেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, প্রবীণ সাংবাদিক, আইনজীবী ও লেখক এটিএম জাকির হোসেন। ২ নভেম্বর শুক্রবার রাতে শহরের পৌর অডিটোরিয়ামে আয়োজিত প্রতিষ্ঠানের নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠানে তার হাতে ওই সম্মাননা স্মারক তুলে দেন বিদায়ী সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা। একইসাথে সাবেক সভাপতি মুহম্মদ সানাউল্লাহ, সাবেক সভাপতি বজলুর রহমান, সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন (মরণোত্তর), সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজাকেও দেওয়া হয় ওই সম্মাননা। অতিথিদের হাতেও তুলে দেওয়া হয় সেই সম্মাননা স্মারক। ওইসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হুইপ আতিউর রহমান আতিক, বিশেষ অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু ও পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন এবং নবনির্বাচিত সভাপতি শরিফুর রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, বর্ণাঢ্য জীবনের অধিকারী এটিএম জাকির হোসেন শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক চলতি খবর পত্রিকার সম্পাদক-প্রকাশক। এছাড়া তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। নাট্যাভিনেতাসহ একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুবক্তা হিসেবে তার রয়েছে ব্যাপক খ্যাতি। জীবনের দীর্ঘ সময় পেরিয়ে তিনি এখন অনেকটা অসুস্থ ও বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ পর্যায়ে নিজের হাতে গড়া গণমাধ্যম কর্মীদের প্রতিষ্ঠানের তরফ থেকে তার স্বীকৃতি ও মূল্যায়নে তিনি আনন্দিত। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ মূল্যায়ন অন্যদেরকেও উৎসাহ যোগাবে।
উল্লেখ্য, ১৯৮০ সনে এটিএম জাকির হোসেনের নেতৃত্বে সুশীল মালাকার, জয়নুল আবেদীন (প্রয়াত) ও তালাপতুফ হোসেন মঞ্জুসহ তৎকালীন শেরপুরে কর্মরত কয়েকজন সাংবাদিককে নিয়ে গঠিত হয় শেরপুর প্রেসক্লাব। এরপর যুক্ত হন বিপ্লবী রবি নিয়োগী (প্রয়াত) ও মুহাম্মদ আখতারুজ্জামানসহ আরও কয়েকজন। এটিএম জাকির হোসেন ১৯৮১-১৯৮৩, ১৯৮৭-১৯৯১ ও ১৯৯৪-১৯৯৬ মেয়াদকালে সফলতার সাথে সভাপতির দায়িত্ব পালন করেন। তার দায়িত্বকালীন সময়েই শহরের মাধবপুুর এলাকায় শেরপুর প্রেসক্লাবের জায়গা বরাদ্দ নেওয়াসহ অস্থায়ী কার্যালয় উদ্বোধন করেন তৎকালীন মহকুমা প্রশাসক আব্দুর রশীদ খান ও পরবর্তীতে প্রেসক্লাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন জেলা প্রশাসক সৈয়দ হাফিজ আহমদ। ২০১৪-২০১৬ মেয়াদে সেখানে একটি ক্ষুদ্র মার্কেট নির্মিত হলেও আজও দীর্ঘদিন পরও ভিত্তিপ্রস্তর স্থলে নির্মিত হয়নি প্রেসক্লাব ভবন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads