ads

বৃহস্পতিবার , ১৩ সেপ্টেম্বর ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা

খবর টি পড়েছেন : ১৭৩
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে পোশাক শ্রমিকদের ন্যূনতম এই মজুরি নির্ধারণের কথা জানান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। এর আগে রাজধানীর তোপখানা সড়কে মজুরি বোর্ডের কার্যালয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, পোশাক কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি হবে ৮ হাজার টাকা। এর মধ্যে বেসিক হবে ৪ হাজার ১০০ টাকা, বাড়ি ভাড়া ২ হাজার ৫০ টাকা এবং অন্যান্য ১ হাজার ৮৫০।
আগামী ডিসেম্বরে প্রজ্ঞাপন জারির পর থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে বলেও সংবাদ সম্মেলনে জানান মুজিবুল হক চুন্নু।
এর আগে ২০১৩ সালে সর্বশেষ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে সরকার। সে সময় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল ৫ হাজার ৩০০ টাকা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দেশের সব বিভাগে হবে মেডিকেল বিশ্ববিদ্যালয় : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন সম্ভব নয়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads